বাংলাদেশের বন্যা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও জীবন পুনর্গঠনে সহায়তার জন্য অনুদান দিন

flood 1

বাংলাদেশে সাম্প্রতিক বন্যা লক্ষ লক্ষ পরিবারকে বিপর্যস্ত করে তুলেছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, জীবিকা নষ্ট হয়েছে, এবং অনেক মানুষ আশ্রয়, খাদ্য, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানির জন্য সংগ্রাম করছে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং এখনই তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।
আমরা সবাই একসাথে আছি! জিবনধারা টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা প্রদান করছে। আমরা মানুষকে উদ্ধার করছি, ত্রাণ ও পোশাক বিতরণ করছি, রান্না করা খাবার দিচ্ছি, এবং ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলে স্থানীয় স্বেচ্ছাসেবক ও টিমের সহযোগিতায় মেডিকেল ক্যাম্প স্থাপন করছি।
এখনই অনুদান দিন এবং কষ্টে থাকা মানুষের কাছে আশা ও সহায়তা পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। একসাথে আমরা এই দুর্যোগ থেকে বাংলাদেশকে পুনরুদ্ধারে সহায়তা করতে পারি।

Shopping Cart
Scroll to Top